বারাসাত: বরাসাতের বরবড়িয়া ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ১৮তম বর্ষে অনুষ্ঠিত হল গ্রহরাজ মা কালী ও শিব মন্দিরের বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান। এই উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ উৎসবে অংশগ্রহণ করেন। ভক্তিভরে পুজো-অর্চনার পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সুশৃঙ্খল পরিবেশ ও সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি আনন্দঘন ও সফলভাবে সম্পন্ন হয়।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও এলাকার মানুষের সহযোগিতা ও ভালোবাসায় এই ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী দিনেও সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।