২১ জুলাই ১৯৯৩-এর গুলিকাণ্ডে নতুন তদন্তের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের
১৯৯৩ সালের ২১ জুলাইয়ের গুলিকাণ্ডের পুনর্তদন্ত ও বিচার দাবি করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তৎকালীন ঘটনায় অভিযুক্তদের পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আড়াল করেছে এবং তাঁদের...
তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা চন্দ্রিমা ভট্টাচার্যের, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের অভিযোগ
তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে তিনি জানিয়েছেন, গত ৩ জুন তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। একই সঙ্গে দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব এবং তৃণমূলের...
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় ইডির অভিযান, তল্লাশি চার্টার্ড বিমান সংস্থার মালিকের বাড়িতেও
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তের অংশ হিসেবে মধ্য কলকাতা, সল্টলেক-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, লালবাজার সংলগ্ন মধ্য...

